সেলিম হোসেন, কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া রিপোর্টারস ক্লাবে মঙ্গলবার (১০ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া রিপোর্টারস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আক্তারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, উপদেষ্টা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক অ্যাডভোকেট, কাজী আবদুল্লাহ আল হাবিব, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আতিকুজ্জামান রিপন এবং কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টারস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লাল্টু, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম আজিজ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামানসহ ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Post a Comment