পার্বতীপুরে তেল মজুত ও বেশি দামে বিক্রি: আটক ১



পার্বতীপুরে অবৈধভাবে তেল মজুত অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বাইপাস রোডের শতাব্দি ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসেন রাজু। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সময় দোকান থেকে দুটি জারকিন বেশ কিছু খোলা বোতলে অবৈধভাবে মজুত রাখা পেট্রোল উদ্ধার করা হয়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যবসায়ী জানান, চলতি মাসেই তিনি এসব তেল ক্রয় করেন এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির বিষয়টি স্বীকার করেন

স্থানীয় বাসিন্দারা অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে তেল বিক্রি করছিল, এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিল।

ক্রেতা জানান, আমরা বাধ্য হয়ে বেশি দামে তেল কিনতাম। প্রশাসনের এই উদ্যোগে বাজার কিছুটা হলেও স্বাভাবিক হবে বলে আশা করছি। ধরনের অভিযান নিয়মিত হলে কেউ আর মজুতদারি বা অতিরিক্ত দাম নেওয়ার সাহস পাবে না। আমরা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানাই।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসেন রাজু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অবৈধভাবে মজুত রাখা পেট্রোল উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে তেল বিক্রির বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিতভাবে ধরনের অভিযান পরিচালনা করছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকল ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত দামে পণ্য বিক্রির আহ্বান জানান এবং অসাধু কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget