পার্বতীপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

 

 

শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্দ্রাপুর এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিজান বাবু (১৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির সামনে দুর্ঘটনা ঘটে নিহত মিজান বাবু উপজেলার মন্মথপুর মাঝাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে থেকে একটি ইটবোঝাই ট্রাক্টরে ইট ওঠানামার কাজ করছিলেন মিজান বাবু। বিকেল ৩টার দিকে চন্দ্রাপুর এলাকায় অবস্থিত স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভেতরে ট্রাক্টরটি প্রবেশের সময় তিনি ট্রাক্টরে ওঠার চেষ্টা করেন। সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হনস্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পার্বতীপুরের ল্যাম্প হাসপাতালে নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়ে পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) এম ফারুক বলেন, নিহত মিজান বাবুর ভাই গাড়িটি চালাচ্ছিলেন। ট্রাক্টরের পেছন দিক থেকে ওঠার সময় মিজান বাবু অসাবধানতাবশত পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়

তিনি আরও জানান, ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget