ডেক্স রিপোর্ট:
দিনাজপুরের পার্বতীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরি হওয়া অটো চার্জার ভ্যান ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে|
গ্রেফতারকৃতরা হলেন নীলফামারী জেলার ˆসয়দপুর উপজেলার কেরানিপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ সোহাগ (২৫), পার্বতীপুর শহরের রুস্তমনগর মহল্লার বাবলু আলমের ছেলে মোঃ রুমন আলী (২৮) এবং পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ি দোলাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহাবুর রহমান|
দিনাজপুর ডিবি পুলিশের এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল রোববার (৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে পার্বতীপুর শহরের রুস্তমনগর হলদিবাড়ি রোড এলাকায় অভিযান পরিচালনা করে| এ সময় মেসার্স রুমন অটো স্টেন্টারের সামনে চোরাইকৃত অটো চার্জার ভ্যান ক্রয়-বিক্রয়ের সময় সোহাগ ও রুমন আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়|
ডিবি সূত্রে জানা গেছে, সোহাগ নীলফামারী জেলার ˆসয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর গ্রামের আমিনুরের সহযোগিতায় বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ব্যাটারিচালিত চার্জার ভ্যান চুরি করতেন| চুরি হওয়া এসব ভ্যানের মধ্যে অন্তত তিনটি রুমন অটো স্টেন্টারের মালিক রুমন আলীর কাছে বিক্রি করা হয়| পরবর্তীতে রুমন আলী সেখান থেকে একটি ভ্যান শাহাবুর রহমানের কাছে বিক্রি করেন| অভিযানের ধারাবাহিকতায় পরে শাহাবুর রহমানকেও গ্রেফতার করে ডিবি পুলিশ|
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলী জানান, এ ঘটনায় দিনাজপুর ডিবি পুলিশের এসআই মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় ৪১৩/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন| মামলার ন¤^র-৫|
দিনাজপুর ডিবি পুলিশের অভিযানে অংশ নেওয়া এসআই আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে|

Post a Comment