শাহিনুর রহমান, পার্বতীপুর, দিনাজপুর:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত মিনি পার্ক ‘পায়রাবতী’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় গাছের চারা রোপণের মাধ্যমে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে পরিকল্পনা ও বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে থাকা পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ সবুজায়ন ও পরিবেশবান্ধব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। উপজেলা পরিষদ চত্বরে একটি মিনি পার্ক নির্মাণকে স্থানীয় জনগণের জন্য সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তারা।
বক্তারা বলেন, মিনি পার্ক ‘পায়রাবতী’ স্থানীয় বাসিন্দাদের বিনোদনের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব বয়সী মানুষের জন্য এই পার্কটি স্বস্তির একটি সবুজ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Post a Comment