এম কে টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত


 ডেক্স রিপোর্ট:

শেকড়ের কথা গুলো দাঁড়িয়ে দেখলে, সমাজ তখন সভ্যতার হাসি হাসে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এম কে টেলিভিশনের গৌরবোজ্জ্বল ১০ম বর্ষপূর্তি এবং ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে দুই দিনব্যাপী স্কুল কলেজ পর্যায়ের নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় পার্বতীপুর প্রেসক্লাব মিলানায়তনে কবিতা আবৃত্তি সংবাদ পাঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরদিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং স্কুল কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

প্রতিযোগিতাগুলোতে বিভিন্ন স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের পরিবেশনা সৃজনশীলতায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে

উল্লেখ্য, আগামী বুধবার (২৮ জানুয়ারি) এম কে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ্যালি, ফানুস উড়ানো, কেক কাটা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন আয়োজক সংশ্লিষ্টরা

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget