দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরে একই রাতে দুটি প্রতিষ্ঠানে ছাদ কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে পৌর শহরের নতুন বাজার দৌলতপুর সড়কের স্বপ্ন শো-রুম ও পাশ্ববর্তী বাবু এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে।
স্বপ্ন শো-রুমের ম্যানেজার দোয়েল চন্দ্র রায় জানান, শুক্রবার রাতে কোনো এক সময় চোরের দল শো-রুমের পশ্চিম পাশের ছাদের টিন ও হার্ডবোর্ডের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বিকাশের একটি মোবাইল ফোন, ডিভিআর মেশিনের হার্ডডিস্ক, সিসিটিভি সংযোগসহ বেশ কিছু মূল্যবান পণ্য নিয়ে যায়।
একই রাতে পাশের প্রতিষ্ঠান বাবু এন্টারপ্রাইজেও একই কৌশলে চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক জানান, চোরেরা সিনজেন্টা কোম্পানির ‘অ্যামিস্টার টপ’ ব্র্যান্ডের ১৩ কার্টন কীটনাশক, সিসিটিভি ক্যাবল ও অন্যান্য মালামাল নিয়ে যায়। চুরি যাওয়া পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬৯ হাজার টাকা।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকায় এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে

Post a Comment