মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভূরুঙ্গামারী উপজেলায় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে খেলোয়াড়দের মাঝে ভলিবল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে খেলোয়াড়দের সুবিধার্থে একটি ঘর ও স্টেজ নির্মাণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, তরুণ যুবকদের অপরাধ থেকে দূরে রাখতে এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও জড়তা কাটাতে অবসর সময়ে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এলাকায় খেলাধুলাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক পরিমল চন্দ্র সাহা। বর্তমানে এ কার্যক্রমকে আরও গতিশীল করে তুলেছেন ভোটহাট দাখিল মাদ্রাসা-এর শিক্ষক ও ভূরুঙ্গামারীর জুয়েলারি ব্যবসায়ী শ্রী গণেশ চন্দ্র।
বুধবার ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন খেলোয়াড়দের মাঝে ভলিবল বিতরণ করেন। পাশাপাশি ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড়দের জন্য একটি ঘর ও একটি স্টেজ নির্মাণ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খেলাধুলা আরও গতিশীল করতে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খেলোয়াড়দের জন্য ঘর, স্টেজ ও ক্রীড়া সামগ্রী পেয়ে স্থানীয় খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন।

Post a Comment