ঈদ উপলক্ষে ১১ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

 


মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার Sonahat Customs C & F Agents Association আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 এসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ ২০২৬ (মঙ্গলবার) থেকে ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) পর্যন্ত Sonahat Land Port- আমদানি রপ্তানি সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।

 বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের ছুটি শেষে ২৮ মার্চ ২০২৬ (শনিবার) থেকে পূর্বের ন্যায় বন্দরের সকল কার্যক্রম আবারও চালু হবে।

  বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে Bangladesh Land Port Authority-এর সোনাহাট স্থলবন্দর কার্যালয়, National Board of Revenue-এর অধীন সোনাহাট শুল্ক স্টেশন, সোনালী ব্যাংক সোনাহাট শাখা, বিজিবি ক্যাম্পসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন।

 বিজ্ঞপ্তিতে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সবুজ এবং আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষর করেন।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget