আজ মঙ্গলবার থেকে পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু


শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

ঘরমুখো মানুষের সেবার মান বাড়াতে ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবারেরও ঈদ যাত্রায় আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে চলাচল শুরু হয়েছে ঈদ স্পেশাল ট্রেনের। 


জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে স্পেশাল-৯ ও ১০ চলাচল করবে। বুধবার স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৭টায় ছেড়ে দুপুর ২টা ৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছবে এবং পরদিন বুধবার স্পেশাল-১০  পার্বতীপুর রেলস্টেশন থেকে সকাল ৮ টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২ টা ২০ মিনিটে  জয়দেবপুরে পৌঁছাবে। ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ৮ টা ১৫ মিনিটে ছেড়ে ২ টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ১০ টা ২০ মিনিটে ছেড়ে ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে। ৭ বগি বিশিষ্ট ট্রেনটিতে থাকছে ৪৯৮ যাত্রীসিট। 


পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ঈদ যাত্রায় বিশেষ এই ট্রেনটি চলাচলে অতিরিক্ত যাত্রি চাপ কমে আসবে, পাশাপাশি নিয়োমিত  ট্রেনসমুহ যথা নিয়মে চলাচল করবে।


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget