সাতক্ষীরায় প্রতিমার স্বর্ণ অলংকার চুরি


সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি :

সাতক্ষীরার ২৩০ বছরের পুরানো ঐতিহাসিক কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্স চুরির ঘটনা ঘটেছে।  স্থায়ী ভাবে মায়ের বাড়ি নামে পরিচিত এই মন্দির টি জেলার প্রাচীন মন্দির স্থাপত্যের একটি  গুরুত্বপূর্ণ নিদর্শন। 

মঙ্গলবার ১০ মার্চ  মধ্যে রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মন্দিরে এ ঘটনা ঘটে।  ঘটনা সূত্রে জানা গেছে : গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে। 

প্রতিমার স্বর্নলংকার রুপা ও দান বাক্সের নগদ অর্থ চুরি করে মন্দির সমিতির কার্যা নির্বাহী সদস্য ও শিক্ষক দিপাসিন্ধু তরফদার বলেন, দুই তিনদিন আগে শহরের কাটিয়া মন্দিরে ও চুরির ঘটনা ঘটেছে। 

বারবার চুরির ঘটনায় স্থানীয় হিন্দু  সামপ্রদায়ের মধ্যে উদ্বেগও ক্ষোভ তৈরি তৈরি হয়েছে।  আমরা দ্রুত দোষীদের গ্রেফতার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি  জানাচ্ছি। 

মন্দিরের কর্মকর্তা  অসীম দাশ সোনা বলেন, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।  তিনি প্রশাসনের কাছে দ্রুত  বিচারের দাবি জানিয়েছেন  সাতক্ষীরা জেলা মন্দির  সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান,  চোরেরা মায়ের বাড়ি মন্দিরের কালীমন্দির, অন্নপূণা্ মন্দির, রাধা গোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভিতরে প্রবেশ করে  চুরি হওয়া সামগ্রীর 

মধ্যে রয়েছে চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের  বালা, এক ভরি ওজনের  দুই জোড়া শাঁখা চার আনা ওজনের এক জোড়া কানের দুল , তারা দাবি করেন মোট ১৮ লক্ষ টাকার স্বর্ণালংকার  চুরি হয়েছে হিন্দু সাম্প্রদায়িকরা বলেন  সাতক্ষীরা জেলা প্রশাসনের  কাছে দাবি জানিয়েছেন  এই চুরি যারা করেছেন তাদের দ্রুত আইনের আওতায়  এনে শাস্তির দাবি জানাচ্ছি ।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget