ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীতে নির্মাণাধীন চার সেতু পরিদর্শন ও দ্রুত সম্পন্নের নির্দেশ

 


মোঃগোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় নির্মাণাধীন চারটি গুরুত্বপূর্ণ সেতুর কাজ ও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসনে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার (১০ মার্চ) তারা এসব প্রকল্প পরিদর্শন করেন।


প্রথমে ভূরুঙ্গামারী–সোনাহাট স্থলবন্দর–ভিতরবন্দ–নাগেশ্বরী মহাসড়কের দুধকুমর নদীর ওপর নির্মাণাধীন “সোনাহাট সেতু নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্প পরিদর্শন করা হয়। এ প্রকল্পের আওতায় দুধকুমর নদীর ওপর সোনাহাট সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্য কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।


পরবর্তীতে “জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন (রংপুর জোন)” শীর্ষক প্রকল্প পরিদর্শন করা হয়। এ প্রকল্পের আওতায় তিনটি সেতু নির্মাণ করা হচ্ছে। সেগুলো হলো—বলদিয়া সেতু, কুমেদপুর-১ সেতু এবং কুমেদপুর-২ সেতু।


পরিদর্শনকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ প্রকল্পগুলোর ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয় এবং নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন, কুড়িগ্রামের রেভিনিউ ডেপুটি কালেক্টরসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget