পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
জেল হাজতে আটক শ্রমিকদের আগামীকাল সোমবারের মধ্য মুক্তি দেওয়ার আশ^াসের প্রেক্ষিতে ১০ ঘন্টা পর রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। আজ সন্ধ্যা ৬টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সাথে শ্রমিক নেতৃবৃন্ধের এক ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু শ্রমিক নেতৃবৃন্ধকে আশস্থ করায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।
আলোচনা সভায় পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ আব্দুল ওয়াদুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোঃ আব্দুল ওয়াদুদ ও রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, জ্বালানী তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরীর চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করার প্রতিবাদে ও জেল হাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।
রোববার (২৯ মার্চ) সকাল ৮ টা থেকে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে সকল ধরনের জ¦ালানী তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরী শ্রমিকরা আন্দোলন কর্মসূচিতে নামে। এ কর্মসূচির সাথে একাত্বতা ঘোষনা করছেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।

Post a Comment