পার্বতীপুরে নীলসাগর ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী যুবক খোকনের মর্মান্তিক মৃত্যু


দিনাজপুরের পার্বতীপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার হলদিবাড়ী এলাকায় ঘটনা ঘটে। নিহত খোকন  হলদীবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ আঃ মজিদের ছেলে

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাক শ্রবণ প্রতিবন্ধী খোকন বিকেল প্রায় ৫টার দিকে হলদিবাড়ী এলাকার তার বাবার দোকান থেকে বের হন। এরপর স্থানীয়রা তাকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের পাশে, মহাসড়ক সংলগ্ন একটি পেট্রোলপাম্পের পেছনে লাইনের ধারে হাঁটতে দেখেন

কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে মেইন লাইন থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ৩৭৬/ নম্বর রেল খুঁটির পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে

প্রতিবেশী আল আমিন জানান, খোকন শ্রবণ বাক প্রতিবন্ধী হলেও অত্যন্ত ভদ্র ধর্মপরায়ণ ছিলেন। তিনি বলেন, খোকন যেখানেই থাকতেন না কেন, নামাজের সময় হলে নিয়মিত মসজিদে গিয়ে জামাতে অংশ নিতেন

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্বজনরা আবেদন করেছেন। বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget