খুলনার ফুলতলায় গণমাধ্যম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


খুলনা, নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গণমাধ্যম প্রেস ক্লাব খুলনা।

রবিবার (৮ মার্চ ২০২৬) বিকালে খুলনার ফুলতলা উপজেলার হাবিবুর রহমান মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচী রানী সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণমাধ্যম প্রেস ক্লাব খুলনার সভাপতি শেখ তোফাজ্জল হোসেন। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এ মাস আমাদের আত্মশুদ্ধি ও মানবকল্যাণে কাজ করার প্রেরণা জোগায়। তিনি সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ বজায় রেখে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

প্রেস ক্লাব খুলনার মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার লাকী বলেন, সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পথে থেকে দায়িত্বশীলতার সাথে সাংবাদিকতা করতে হবে। পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।

ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের নিরপেক্ষতা ও পেশাগত দায়িত্ববোধ বজায় রেখে দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করতে হবে।

প্রধান অতিথি সূচী রানী সাহা তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

গণমাধ্যম প্রেস ক্লাব খুলনার সভাপতি শেখ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেত্রী নাহিদা আক্তার লাকী, প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন লাচ্চু (খুলনা ব্যুরো, দৈনিক ডেল্টা টাইমস), এফ এম মামুন রহমান (দৈনিক জনসংলাপ), সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ (ডিবিসি নিউজ), সহ-সাধারণ সম্পাদক মো. নবিউল ইসলাম (দৈনিক জন্মভূমি), সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান (দৈনিক প্রবাহ), দপ্তর সম্পাদক মো. মাসুমান রহমান (আমার দেশ), কোষাধ্যক্ষ এ এইচ এম শাহিন (জিরো আওয়ার নিউজ), প্রচার সম্পাদক মো. মিয়াজুল ইসলাম (দৈনিক প্রবাহ/ডিবিসি নিউজ)সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফুলতলা উপজেলা জামে মসজিদের খতিব মুফতি ইয়াছিন আরাফাত। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget