কমলাপুরে ৩০টি ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার


রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় টিকিট কালোবাজারি বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একজন কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন রুটের মোট ৩০টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।


রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ডিউটিরত রেলওয়ে পুলিশ টিকিট কালোবাজারি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চিহ্নিত টিকিট কালোবাজারি মনসুর আহমেদ কাজল (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


এ সময় তার কাছ থেকে বিভিন্ন রুটের মোট ৩০টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেনের টিকিট সংগ্রহ করে আগ্রহী যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিলেন।


রেলওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


 

Labels:

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget