পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ৫নং ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে|
শনিবার (১৬ মে) ইউনিয়নের ৩ ও ৫নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়| এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন ভিজিএফ কমিটির প্রতিনিধিরা|
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ১৭ মে রবিবার ৬ ও ৭নং ওয়ার্ড, ১৮ মে সোমবার ৮ ও ৯নং ওয়ার্ড এবং ১৯ মে মঙ্গলবার ৪নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে| এর আগে ১৫ মে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়|
প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল লতিফ জানান, ইউনিয়নের মোট ১১ হাজার ২০০ জন প্রকৃত দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবার ১০ কেজি করে ভিজিএফ চাল পাবেন| তিনি বলেন, ¯^চ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশে ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হচ্ছে|
তিনি আরও সতর্ক করে বলেন, ভিজিএফের চাল গ্রহণের পর কেউ তা বিক্রি বা ক্রয়ের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

Post a Comment