বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫-২৬ বীট মডেল স্কুল চ্যাম্পিয়ন


অদ্য ১৫ মে-২০২৬,  শুক্রবার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় শহীদ চান্দু স্টেডিয়ামে প্রাইম বাংক জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫-২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| ফাইনাল খেলায় বীট মডেল স্কুল ১১৯ রানে পুলিশ লাইন্স স্কুল এণ্ড কলেজ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে| 


খেলায় টসে জিতে বীট মডেল স্কুল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ওভারে ৯ উইকেটে ২১০ রানা সংগ্রহ করে| দলের পক্ষে- রাফিদ সর্বোচ্চ ৯৩, সুফিয়ান-৫৮, উৎস-১৭ এবং নিবির অপরাজিত-১৬ রানা করে. পুলিশ লাইন্স স্কুলের বাফিন-৩টি, নাফিজ-৩টি& করে উইকেট লাভ করে| ২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পুলিশ লাইন্স স্কুল এণ্ড কলেজ ৩৪.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯১ রান করে| দলের পক্ষে জয়-২১, নাইম-২০, ও তামিম-১২  রান করে| বীট মডেল  স্কুলের  সোহান-৫, ইয়াছিন-২, সুফিয়ান-১টি করে উইকেট লাভ করে| আজকের ম্যাচ পরিচালনা করেন সাজু ও রাহিদ| স্কোরার- কানু| 

 খেলা শেষে বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাসুদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া অফিসার জনাব আকরাম হোসাইন,  স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, এফএভিপি ও হেড অব ব্রাঞ্চ, বগুড়া জনাব মোঃ শাহাজান কবির এসময় উপস্থিত ছিলেন- বীট মডেল স্কুলের প্রিন্সপ্যাল জনাব প্রকৌশলী সাহাবুদ্দিন ˆসকত, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর শারীরিক শিক্ষক জনাব আব্দুল বাসেদ ও মোঃ আয়শা সিদ্দিকা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার, জামিলুর রহমান জামিল, ক্রীড়া সংগঠক শাহেদুল ইসলাম রবি ও খালেদ মাহমুদ রুবেল, মোঃ মোশারফ হোসেন মিশু, ইমতিয়াজ আহম্মেদ বুলবুল প্রমুখ| 


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget