সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি:
আজ শুক্রবার (১৫ মে) সাতক্ষীরার কলারোয়া উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন অসংখ্য মুসল্লি।
নামাজ শেষে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে কলারোয়ায় একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মডেল মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান। তারা বলেন, “মুসলিমদের ওপর নির্যাতন আমরা মেনে নেব না। বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”
এ সময় বক্তারা আরও বলেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে মুসলিম ধর্মাবলম্বীদের ওপর হামলা কিংবা মসজিদে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে তার তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
Post a Comment