ডেক্স রিপোর্ট:
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন আগামী ২৬ ও ২৭ এপ্রিল ২০২৬ তারিখে দুই দিনের সরকারি সফরে ঢাকা, পার্বতীপুর ও সৈয়দপুর পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টায় রেল নিবাস থেকে যাত্রা শুরু করে সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে এডিবি প্রতিনিধিদলের সাথে বুড়িমারি (৮০৯) এক্সপ্রেস ট্রেনে সান্তাহারের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ২টা ১৫ মিনিটে সান্তাহার রেলওয়ে স্টেশনে পৌঁছে স্টেশন পরিদর্শন করবেন।
পরবর্তীতে বিকাল ৪টায় গ্যাংকারযোগে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যা ৭টায় পৌঁছাবেন এবং কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার রেস্টহাউজে রাত্রিযাপন করবেন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
দিনের কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে রাত ৯টায় রেল নিবাসে পৌঁছানোর মাধ্যমে সফর সমাপ্ত হবে।
সফরকালে মহাপরিচালকের একান্ত সচিব মোঃ নাসির উদ্দিন সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বুড়িমারি (৮০৯) এক্সপ্রেস ট্রেনে একটি সেলুন কোচ সংযোজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Post a Comment