আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুর ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি হটাৎ বন্ধ হয়ে যায়। ফলে ঘন লোডসেডিং এ পড়েছে দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চল।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, উৎপাদন মুখে কয়লার সঙ্গে পাথর আসায় ১ নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ভেঙে গেছে। এতে বুধবার রাত ১০টা ১০ মিনিটে কয়লা ভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, দ্রুত মেরামত কাজ চলছে, আবার উৎপাদনে ফিরতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। এদিকে দীর্ঘদিন থেকেই ওই বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ও ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট বন্ধ রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের ৩ টি ইউনিটই বন্ধো থাকায় চরম ভোগান্তিতে পড়েছে দিনাজপুর সহ উত্তরের ৮ জেলার মানুষ।

Post a Comment