কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, বিক্ষোভ


মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে আফরোজা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতাল চত্বরে রোগীর স্বজন ও স্থানীয়দের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করলে হাসপাতালে টানটান উত্তেজনা বিরাজ করে।


সোমবার (২ মার্চ) বিকেলে কুড়িগ্রাম শহরতলির হিঙ্গনরায় ডাকবাংলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আফরোজা বেগম অসুস্থ হয়ে হাসপাতালে এলে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, ভর্তিসংক্রান্ত কাগজপত্র নিয়ে নার্সরা গড়িমসি করায় রোগীর অবস্থা আরও অবনতি হয়। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে নার্সদের বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


রোগীর স্বজন আপেয়ারা বেগম, দরদী ও লিলি বেগম অভিযোগ করেন, হাসপাতালে আনার সময় নার্সরা মোবাইলে ব্যস্ত ছিলেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করলে কাগজপত্রের জটিলতার কথা বলে সময়ক্ষেপণ করা হয়। তাদের দাবি, ভর্তি প্রক্রিয়ায় প্রায় এক ঘণ্টা সময় নেওয়া হয়। এ সময়ের মধ্যেই আফরোজা বেগম মারা যান। পরে পরিস্থিতি সামাল দিতে মৃত ব্যক্তির শরীরে স্যালাইন দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।


স্বজনদের আরও অভিযোগ, প্রতিবাদ জানালে ইমারজেন্সি মেডিকেল অফিসার চিকিৎসক শুভ’র নেতৃত্বে ৭-৮ জন মিলে রোগীর ছোট ভাইকে একটি কক্ষে আটকে মারধর করেন।


তবে অভিযোগ অস্বীকার করেছেন ইমারজেন্সি মেডিকেল অফিসার শুভ। তিনি বলেন, ভর্তি ছাড়া চিকিৎসা দেওয়ার নিয়ম নেই। রোগীর স্বজনরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করেই চিকিৎসা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। তিনি দাবি করেন, তিনি বা তার স্টাফ কেউই কাউকে মারধর করেননি। সিসিটিভি ফুটেজ দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।


এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নুর নেওয়াজ আহমেদ, তত্ত্বাবধায়ক, কুড়িগ্রাম সদর হাসপাতালের অফিস কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “রোগী ও নার্স—উভয় পক্ষের আচরণে অপেশাদারিত্ব ছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”


ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget