শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাট সফরকালে গোকুণ্ডা বাজারে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী হওয়ার পর এটিই ছিল নিজ জেলায় তার প্রথম সফর।
মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১৮০ দিনের বিশেষ প্যাকেজ বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভায় একাধিক বৈঠক হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করে পর্যায়ক্রমে সবাইকে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় আনা হবে।
রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ইফতার ও সেহরিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
উন্নয়ন কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, খাল খনন ও সংস্কারে একাধিক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। পাশাপাশি দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছর ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Post a Comment