সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে আড়াই লক্ষ টাকার মালামাল আটক

 


সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) প্রতিনিধি:

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় ঔষধ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন কুশখালি ও মাদ্রা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

কুশখালি বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের পিলার ১২/৩ এস এলাকা থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশানঘাট এলাকা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

অপরদিকে, মাদ্রা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এলাকা থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে কলারোয়া থানাধীন তেতুলতলা এলাকা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ২ লাখ ১০ হাজার টাকা

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ভারতীয় ঔষধ সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

চোরাচালান প্রতিরোধ, দেশের রাজস্ব সুরক্ষা এবং স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। এ অভিযানে স্থানীয় জনগণও সন্তোষ প্রকাশ করে বিজিবিকে সাধুবাদ জানিয়েছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget