শাহিনুর রহমান, পার্বতীপুর-ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেড এম রেজওয়ানুল হক দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি তালা প্রতীক নিয়ে মোট ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট।
জানা গেছে, দিনাজপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪৫৬ জন, নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৯৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বিজয়ী হয়েছেন। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা সাপেক্ষে বিষয়টি চূড়ান্ত হবে।

Post a Comment