রংপুর-২ আসনে প্রার্থী এটিএম আজহারুল ইসলাম নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান


 রংপুর-২ আসনে প্রার্থী এটিএম আজহারুল ইসলাম নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান

রংপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম তার নিজ এলাকার নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার সকালেই তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেন।

এ সময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

কেন্দ্রে অন্যান্য ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget