মাসুদার রহমান মাসুদ, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
“দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এমকে টেলিভিশন” এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে এমকে টেলিভিশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে পলাশবাড়ী খবরবাড়ী কার্যালয়ে এমকে টেলিভিশনের প্রতিনিধি ও পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদার রহমান মাসুদের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন—পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পলাশবাড়ী খবরবাড়ী ২৪.কম-এর সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, সংগ্রাম পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ফেরদাউস মিয়া, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিথুন, আজকের পত্রিকার প্রতিনিধি মোমিনুর রশিদ সাগর, করতোয়া পত্রিকার প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেলসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক রবিউল ইসলাম, বিদুষ কুমার, এসআই হাবিব, সাগর আহম্মেদ, ফজলার রহমান, লিমন সরকার, আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এমকে টেলিভিশনের পলাশবাড়ী প্রতিনিধি সাংবাদিক মাসুদার রহমান মাসুদ। বক্তারা এমকে টেলিভিশনের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে এমকে টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
Post a Comment