ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে এমকে টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌরসদর চত্বরে অবস্থিত প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এমকে টেলিভিশনের ঘোড়াঘাট প্রতিনিধি মো. সামসুল ইসলাম সামুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি আনভিল বাপ্পি, ঘোড়াঘাট উপজেলা এনসিপির সভাপতি আব্দুল মান্নান সরকার এবং সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আতোয়ার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মোখলেসুর রহমান, সাংবাদিক শাহারুল ইসলাম, সাংবাদিক সোহেল তানভীর, সাংবাদিক কায়সার হাবিব পাপ্পু, রিপন সরকার, এনসিপির শান্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
বক্তারা এমকে টেলিভিশনের প্রতিষ্ঠাতা, কলাকৌশলী, সাংবাদিকবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। তারা বলেন, এমকে টেলিভিশন হাটি হাটি পা পা করে সফলভাবে ১০ বছর অতিক্রম করে ১১ বছরে পদার্পণ করেছে। দেশ ও জাতির সংবাদ প্রচারে এমকে টেলিভিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
অনুষ্ঠানে বক্তারা এমকে টেলিভিশনের নিরপেক্ষ
ও বস্তুনিষ্ঠ
সংবাদ পরিবেশনের
জন্য কৃতজ্ঞতা
প্রকাশ করেন
এবং ভবিষ্যতে
আরও সাফল্য
কামনা করেন।
Post a Comment