দেয়াল ভেঙে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি: সিসিটিভিতে শনাক্ত ২ চোর গ্রেপ্তার, উদ্ধার চুরি যাওয়া মোবাইল


ময়মনসিংহের ফুলপুর গোলচত্বর সংলগ্ন বঙ্গবন্ধু মোবাইল মার্কেটের নূর টেলিকম দোকানে দেয়াল ভেঙে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ।


গত ১৬ মে ২০২৬ ভোর ৫টা ৩০ মিনিটে সংঘটিত এ চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দ্রুত ভাইরাল হয়। এ ঘটনায় ফুলপুর থানায় মামলা নং-১৮ (তারিখ: ১৭/০৫/২০২৬), ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।


সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার ময়মনসিংহের নির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ জিকরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেন।


গ্রেপ্তারকৃতরা হলেন—

১। মোঃ রবিন (১৯), মাঝিয়াকান্দা, হালুয়াঘাট, ময়মনসিংহ

২। মোঃ আশরাফুল (২৬), আশি পাঁচ কাহনিয়া, ফুলপুর, ময়মনসিংহ


গ্রেপ্তারকৃত রবিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—


* Symphony A30 – ৮টি

* Symphony A20 – ৩টি

* Symphony L137 – ২টি

* Symphony L48 – ১টি

* IT 52 – ১টি

* Nokia 108 – ১টি

* Nokia 105 – ১টি

* পুরাতন বাটন ফোন – ৩টি


উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ১০টি ডামি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ১০ হাজার টাকা।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রবিনের বিরুদ্ধে পূর্বেও হালুয়াঘাট থানায় একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget