ছাগল বিক্রির টাকা জুয়ায় হারিয়ে দুধ দিয়ে গোসল, যুবকের প্রতিজ্ঞা



জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছাগল বিক্রির টাকা জুয়া খেলে হারিয়ে অনুতপ্ত হয়ে দুধ দিয়ে গোসল করে এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছেন এক যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

জানা যায়, উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের মৃত ব্যক্তির ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৫) দীর্ঘদিন ধরে অনলাইন জুয়াসহ তাস খেলায় আসক্ত ছিলেন। তিনি বিভিন্ন হাটবাজারে ছাগল কেনাবেচা করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার পাঁচবিবি হাটে ছাগল বিক্রি করার পর বাড়িতে না গিয়ে তিনি একটি বাঁশঝাড়ে অন্যদের সঙ্গে তাস খেলায় যোগ দেন। একপর্যায়ে খেলায় তিনি ছাগল বিক্রির সব টাকা হারিয়ে ফেলেন। এতে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন জাহিদুল।

পরে একই দিন দুপুরে উপজেলার মহিপুর সরকারি কলেজ গেটের সামনে প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে তিনি প্রকাশ্যে আর কখনো জুয়া খেলবেন না বলে প্রতিজ্ঞা করেন। এ সময় ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমায়।

জাহিদুল ইসলাম বলেন, আমার মতো যারা বড়লোক হওয়ার আশায় জুয়া বা তাস খেলায় জড়িয়ে পড়েছেন, তাদের উচিত এই পথ থেকে ফিরে আসা। কারণ জুয়া খেলে কেউ কখনো বড়লোক হতে পারেনি, বরং নিঃস্ব হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও সচেতনতা তৈরি হয়েছে বলে জানা গেছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget