পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে


শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডসীপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে| 

সংশ্লিষ্টরা জানান, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানীর অংশ হিসেবে ৭ এপ্রিল থেকে ভারতের নুমালীগড় থেকে পাম্পিং শুরু হয়ে ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে জ্বালানী তেল গ্রহনের কাযক্রম শেষ হয়|


দেশের জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চুক্তি অনুযায়ী ভারতের নুমালীগড় থেকে পাইপ লাইনে জ্বালানী তেল আমদানী অব্যাহত রয়েছে| আগামী ১৭ এপ্রিলে আরও ৫ হাজার এবং চলতি এপ্রিলে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাইপ লাইনে আনা হবে বলে ডিপো কর্তৃপক্ষ জানান| 

এর আগে  ১১ ও ২৩ মার্চে দু’দফায় ১০ হাজার মেট্রক টন ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে পাইপ লাইনে|

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget